
আ — ও তোর জীবনবীণা আপনি বাজে দুঃখ সুখের তারে
ভাঙা গড়ার নিত্য খেলা জীবন নদীর দুই পারে ||
এ জীবনে চলার পথে আনন্দে তুই গান করে যা
কি পেলি তুই কি হারালি হিসাব করে কাজ কি বল
তোর দুঃখ গাঁথার মিলন পাতায় ফুটবে সুখের কমল হৃদয়
কাঁটার ব্যথা আপনি লয়ে ফুলগুলি তোর গান করে যায় ||
দিন দুনিয়ার মালিক যিনি, জীবন চলে যাঁর হাতে
এক হাতে যার গরল আছে, অমৃত রয় এক হাতে
আপন হাতে যা দেয় প্রভু, তাই নিয়ে তুই পান করে যা, ও তোর —
কথা – প্রণব রায়, সুর ও কণ্ঠ – সুধীরলাল চক্রবর্তী
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
