
আল্লাহ পাক পরওয়ারদিগার
আল্লাহ পাক পরওয়ারদিগার
আমি একজন কাঙ্গাল অধম
করো আমায় পার।।
কত জনে দ্বন্দ্ব করে
কথায় কথায় ইমান কাড়ে গো
আমি বইসা কান্দি ঘরে
একজন গুণাহগার।।
কত বেদন দুঃখ সইলাম
ফুলের ছিটায় ও আঘাত পাইলাম গো
দয়া করে কইরো হাদান
আমি পাপীদার।।
তোমার নামের মালা গাঁথলাম
সেই মালা গলায় ফিনলাম গো
নাঈম বলে দূর করে দাও
যত আছে আঁধার।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
