নাঈম বাউলা হইলো রে

নাঈম মিয়া

1 min read September 17, 2026

নাঈম বাউলা হইলো রে
বাউলা নাঈম নীলার কারণে
লোকে বলে নীলা কে জন
বলো না সামনে, সামনে রে।।

নীলা এক, নীলা এক
নীলা হৃদকাঙ্গনে
ধামালিয়া গান গায়
নীলা প্রেম উতলনে রে।।

নীলার প্রেমে মজছে নাঈম
মরছে তনুমনে
সর্বদা কয় নীলা আছে
আমার মনমোহনে রে।।

কয় ভাবিয়া নাঈম মিয়া
তুলনা দেই কেমনে
অপরুপ সুন্দরী সে যে
দেখছি দিল নয়নে রে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *