
ইক্ষু রোপিনু, গাছ যে হইল,
নিঙ্গাড়িতে রসময়।
কানুর পিরীতি, বাহিরে সরল,
অন্তরে গরল হয়।।
সই কে বলে ইক্ষুরস গুড়!
খাইনু আপন মুড।।
চাকিতে চাকিতে, লাগিল জিহ্বাতে,
পহিলে লাহিল মীঠ।
মোদক আনিয়া, ভিয়াঁন করিয়া,
এবে সে লাগিল সীঠ।।
মশল্লা আনিনু, আগুনে চঢ়ানু,
বিছুরিনু আপন ভাব।
কানুর পিরীতি, বুঝিনু এমতি,
কলঙ্ক হইল লাভ।।
আপন করমে, বুঝিনু মরমে,
বস্তুর নাহিক দোষ।
চণ্ডীদাস কহে, পিরীতি করিয়া,
কেবা পাইল কোথা যশ?
————–
অনুরাগ।–সখী সম্বোধনে ।। ধানশী ।।
মুড় – মাথা। মীঠ – মিষ্ট। সীঠ – সার বিহীন দ্রব্য। মশল্লা – মসলা।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
