ও সই আর না বলিহ মোরে

চণ্ডীদাস

1 min read September 17, 2026

ও সই! আর না বলিহ মোরে।

পিরীতি বলিয়া, দারুণ আখর,

বলিতে নয়ন ঝুরে।।

পিরীতি আরতি, কভু না স্মরিব,

শয়ন স্বপন মনে।

পিরীতি নগরে, বসতি তেজিব,

রহিব গহন বনে।।

পিরীতি অবশ, পরাণ লাগিয়া,

তেজিব নিকুঞ্জ বাস।

পিরীতি বেয়াধি, ছাড়িলে না ছাড়ে

ভালে জানে চণ্ডীদাস।।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। শ্রীরাগ ।।

ভালে – ভাল।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন চণ্ডীদাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *