এইভাবে আর বেঁচে থাকব কতদিন

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

এইভাবে আর
বেঁচে থাকব কতদিন
আমি যারে ভালোবাসি
সে আমারে বাসে ভিন ॥

ভালোবাসার ফাঁদে পড়ে
চোর ঢুকিল মনের ঘরে
দিবানিশি চিন্তা করে
শক্তিহীন অঙ্গ মলিন ॥

আছি শুধু ধৈর্য ধরে
কখন জানি যাব মরে
বেঁচে থাকব কেমন করে
জল বিনে কি বাঁচে মীন ॥

এই ভাবনা নিশিদিনে
বাধা আছি প্রেমঋণে
বলে করিম দীনহীনে
কী দিয়ে শোধিব ঋণ ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *