কালো রূপ দেখিতে চমৎকার কী দিব রূপের তুলনা

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

কালো রূপ দেখিতে চমৎকার
কী দিব রূপের তুলনা
নাই কিছু জগৎ মাঝার ॥

যে চায় কালো রূপের পানে
মনপ্রাণ সহিতে টানে গো
ভুলতে পারে না জীবনে
করে সদা হাহাকার ॥

মুছলে ছবি মিটে না তো
হৃদয়ে আছে ক্ষত গো
পোড়া প্রাণে দুঃখ যত
রূপ দেখলে থাকে না আর ॥

কালো আমার মাথার বেণি
কালো আমার চোখের মণি গো
করিম বলে কালো জানি
যে আমার কলিজার সার ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *