এই কি পৃথিবী সেই

অপরেশ লাহিড়ী

1 min read September 17, 2026

এই কি পৃথিবী সেই ?

যেথায় আশার আলো ছলনা করে

চোখের পাতায় কান্না যে শুধু ঝরে

তবু কি মমতা পৃথিবীর বুকে নেই ?

. এই কি পৃথিবী সেই ?

উপরে আলোর দুরন্ত শুদু খেলা

নিচে মানুষের হাহাকার সারাবেলা

অন্তবিহীন ব্যথা শুধু ছড়াতেই

. এই কি পৃথিবী সেই ?

বোঝনি কি তুমি নিজেকে কাঁদাও নিজে

আঁধার যে রয় প্রদীপ শিখার নিচে।

কতদিন আর শুধে যেতে হবে দেনা

প্রাণের মূল্যে জীবনের বেচা-কেনা

অশ্রু সাগরে দু’টি চোখ ভরাতেই

. এই কি পৃথিবী সেই ?

*************************

কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর ও শিল্পী -অপরেশ লাহিড়ী

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক অপরেশ লাহিড়ী শিবদাস বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *