একটু গেলেই অথৈ সাগর পা বাড়ালেই নদী

ভূপেন হাজারিকা

1 min read September 17, 2026

একটু গেলেই অথৈ সাগর

. পা বাড়ালেই নদী

বুকের মধ্যে কুলুকুলু গঙ্গা ভাগীরথী

. এই আমাদের কোলকাতা

. প্রিয়তমা কোলকাতা

গাত বাড়ালেই বন্ধু মেলে

. প্রেমের কোমলতা॥

মায়ের মত কোলকাতা তার কোলটি পাতা আছে

সবাইকে নেয় আপন করে দূরকে টানে কাছে

. এই আমাদের কোলকাতা

. আদরিনী কোলকাতা

ছড়ায় গানে ছড়িয়ে আছে অনের গল্প-কথা॥

আকাশ যেন “যামিনী রায়” বাতাস “রবি ঠাকুর”

সেই বাতাসে ভাসে আবার অগ্নিবীণার সুর

. নজরুলের এই কোলকাতা

. নেতাজীর এই কোলকাতা

কিশোর কবি সুকান্তের ছন্দে সুরে গাঁথা॥

বৃষ্টি পড়ে টাপুর টুপুর কোলকাতাতে বান

দুঃখ-সুখের কান্না-হাসির ওঠে কলতান

. “চোখের মণি” কোলকাতা

. “জ্ঞানের খণি” কোলকাতা

চিরন্তনী ঐ শহরে আছে মানবতা॥

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর ও শিল্পী – ভূপেন হাজারিকা

(কলকাতার তিন’শ বছর পূর্তি উপলক্ষে রচিত।)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক ভূপেন হাজারিকা শিবদাস বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *