এই পৃথিবীর থেকে ঐ আকাশ বড়

রামানুজ দাশগুপ্ত

1 min read September 17, 2026

এই পৃথিবীর থেকে ঐ আকাশ বড়

. আকাশের থেকে বড় সূর্য-তারা

. সূর্যের থেকে আরও অনেক বড়

. মানুষের শাশ্বত স্রোতের ধারা

. সেই মানুষের গান মোরা গাই

. মোরা মানুষের জয়গান গাই ||

এই পৃথিবীর থেকে ঐ সাগর বড়

. নীল সাগরের বুকে জলের ধারা

. নীল সাগরের থেকে অনেক বড়

. হৃদয়ে প্রেমের এই ফল্গুধারা

. এই হৃদয়েতে প্রেম আছে

. মোরা মৈত্রীর দু’হাত বাড়াই ||

জানি সুখ ছোট দুঃখ সে অনেক বড়

. দুঃখের চেয়ে বড় এ’ মহা-জীবন

. জীবনের চেয়ে আরও অনেক বড়

. ভালোবাসা দিয়ে গড়া মানুষের মন

. সেই জীবনের গান মোরা গাই

. মোরা জীবনের গান গেয়ে যাই ||

. *************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর – রামানুজ দাশগুপ্ত

শিল্পী – রুমা গুহঠাকুরতার পরিচালনায় ক্যালকাটা ইয়ুথ কয়্যার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক রামানুজ দাশগুপ্ত রুমা গুহঠাকুরতা শিবদাস বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *