জীবন যদি জীবন হয় ‘জয়’ কে তুই আপন কর

রুমা গুহঠাকুরতা

1 min read September 17, 2026

জীবন যদি জীবন হয়

. ‘জয়’ কে তুই আপন কর

স্বর্গ যদি কোথাও থাকে

. নামাও তাকে মাটির ‘পর |

এই দুঃখ তো নয় চিরদিন

এই কষ্ট তো নয় চিরদিন

এ’দিন যাবেই যাবে এ-আজ

যেমন গেছে হঠাৎ এ-দিন

আবার হবে পৃথিবীটা

. বসন্তেরই এ-জীবন |

( স্বর্গ যদি কোথাও থাকে নামাও তাকে মাটির ‘পর )

সকাল-সন্ধ্যা রঙিন করে

. সুনীল আকাশ রূপকার

এ-গান শোনায় পৃথিবী শোন

. বাতাসে তার এ ঝংকার

এ দেশটাকে আবার পরাও

. নতুন সাজের অলংকার |

( স্বর্গ যদি কোথাও থাকে নামাও তাকে মাটির ‘পর )

মরণ আসে নানান্ বেশে

. বসনে তার অন্ধকার

মানাতে হার সে কি পারে

. নিজেই সে তো মেনেছে হার

নতুন প্রভাত জেগে ওঠে তার

. নব জীবন হল রে ভোর |

( স্বর্গ যদি কোথাও থাকে নামাও তাকে মাটির ‘পর )

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর – সলিল চৌধুরী

শিল্পী – রুমা গুহঠাকুরতার পরিচালনায় ক্যালকাটা ইয়ুথ কয়্যার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক রুমা গুহঠাকুরতা শিবদাস বন্দ্যোপাধ্যায় সলিল চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *