কত দূরে আর নিয়ে যাবে বলো

গৌরীপ্রসন্ন মজুমদার

Lyricist: গৌরীপ্রসন্ন মজুমদার Composer: মান্না দে 1 min read September 17, 2026

কত দূরে আর নিয়ে যাবে বলো
কোথায় পথের প্রান্ত ।
ঠিকানা হারানো চরণের গতি
হয় নি কি তবু ক্লান্ত ।।

পিছনের পথে উঠেছে ধূলির ঝড়
সমুখে অন্ধকার
বলো তবে ওগো কবে হবে অভিসার ।
তৃষিত আশারে কোরো না গো তুমি ভ্রান্ত ।।

তবুও তো যেতে হবে
কাঁটা বিঁধে পায়ে যদি গো রক্ত ঝরে,
অশ্রুতে মোর তবু হাসি ছুঁয়ে রবে ।

প্রদীপের পায়ে প্রজাপতি তার
প্রেম করে গো সমর্পণ,
সে তো মরণের কাছে জীবনের নিবেদন ।
ঝড় চলে গেলে পৃথিবী যে হয় শান্ত ।।

***

গান – কত দূরে আর নিয়ে যাবে বলো
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গৌরীপ্রসন্ন মজুমদার মান্না দে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *