চৈতালি দিনে বৈশাখী দিনে

সবিতা চৌধুরী

Lyricist: সলিল চৌধুরী Composer: সলিল চৌধুরী 1 min read September 17, 2026

চৈতালি দিনে বৈশাখী দিনে
মোর প্রাণসখা তুমি চলে যেয়ো না ।।

পাতা ঝরা সুরভিত ঝরঝর এমনি দিন,
কাছে থেকে হাতছানি দিয়ে ডাকা এমনি দিন,
চুপি চুপি কানে কানে কথা বলা দিন ।।

মৌমাছি যায় ঘিরে গুনগুনিয়ে
বউ-কথা পাখি যায় গান শুনিয়ে ।

আঁধার আকাশ ঝলমল করে নাক সৌদামিনী,
তারায় তারায় চেয়ে থাকা ভুলে গেছে এ দামিনী,
পথ চেয়ে কেটে গেল কত রজনী ।।

*

গান – চৈতালি দিনে বৈশাখী দিনে
লিরিক্স – সলিল চৌধুরী

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali সবিতা চৌধুরী সলিল চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *