কিশোর বয়স কত বৈদগধি ঠাম

বলরাম দাস

1 min read September 17, 2026

কিশোর বয়স কত বৈদগধি ঠাম |

মুরতি-মরকত অভিনব কাম ||

প্রতি অঙ্গ কোন্ বিধি নিরমিল কিসে |

দেখিতে দেখিতে কত অমিয়া বরিষে ||

মলু মলুঁ কিবা রূপ দেখিলুঁ স্বপনে |

খাইতে শুইতে মোর লাগিয়াছে মনে ||

অরুণ অধর মৃদু মন্দ মন্দ হাসে |

চঞ্চল নয়ন-কোণে জাতিকুল নাশে ||

দেখিয়া বিদরে বুক যত ভুরু-ভঙ্গী |

আই আই কোথা ছিল সে নাগর রঙ্গী ||

মন্থর চলনখানি আধ আধ যায় |

পরাণ কেমন করে কি কহিব কায় ||

পাষাণ মিলাঞা যায় গায়ের বাতাসে |

বলরামদাসে কয় অবশ পরশে ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন বলরাম দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *