হরি হরি আর কি এমন দশা হৈব

নরোত্তম দাস

1 min read September 17, 2026

হরি হরি আর কি এমন দশা হৈব |

এ ভব সংসার তেজি পরম আনন্দে মজি

আর কবে ব্রজভূমে যাইব ||

সুখময় বৃন্দাবন কবে পাইব দরশন

সে ধূলি লাগিবে কবে গায়ে |

প্রেমে গদগদ হৈয়া রাধাকৃষ্ণ-নাম লৈয়া

কান্দিয়া বেড়াইব উচ্চ-রায় ||

নিভৃত নিকুঞ্জে যাচ্ঞা অষ্টাঙ্গে প্রণাম হৈয়া

ডাকিব হা প্রাণনাথ বলি |

কবে যমুনাপ তীরে পরশ করিব নীরে

কবে খাইব করপুটে তুলি ||

আর কি এমন হৈব শ্রীরাস-মণ্ডলে যাইব

কবে গড়াগড়ি দিব তায় |

বংশীবট-ছায়া পাঞা পরম আনন্দ হৈয়া

পড়িয়া রহিব কবে তায় ||

কবে গোবর্ধন গিরি দেখিব নয়ান ভরি

রাধা-কুণ্ডে কবে হৈবে বাস |

ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ-পতন হৈবে

আশা করে নরোত্তমদাস ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন নরোত্তম দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *