
কেওয়ার তলেরে বৈরাতি আলোডুলো করে
চাম্পার তলেরে বৈরাতি আলোডুলো করে
আরশের দাদাজীর বাড়ি জায়গা নাই সে মিলে
।।
থাকো থাকোরে বৈরাতি আল্লার দিকে চাইয়া
কাইল ফজরে দিমু খেইলের নাতিন বিয়া।। ঐ
আরশের বাবজীর বাড়ি জায়গা নাই সে মিলে।।
থাকো থাকোরে বৈরাতি আল্লার দিকে চাইয়া
কাইল ফজরে দিমু খেইলের ঝিয়াই বিয়া।। ঐ
আরশের চাচাজীর বাড়ি জায়গা নাই সে মিলে।।
থাকো থাকোরে বৈরাতি আল্লার দিকে চাইয়া
কাইল ফজরে দিমু খেইলের ভাতিঝি বিয়া।। ঐ
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
