মেঘ নাই আন্ধাইরা রাত্রি নায়ে আটু পানি

বাংলা গান

1 min read September 17, 2026

মেঘ নাই আন্ধাইরা রাত্রি নায়ে আটু পানি

কে কে যাইবা দুলামিয়ার সাথে ফিছন নায়ের পানি।

ভাইও যাইব ভাতিজাও যাইব উস্তাদও যাইব সাথে

খবরিয়া খবর গো কয় বালির বাপের আগে।

তোমার বালির জামাই গো আইছে সুরমা নদীর পারে।।

থাকোউক থাকোউক বালির বাপে

থাকোউক জামাই সুরমার পারে

আগে লইবাম জাতের বিচার শেষে দিবাম গো বিয়া।।

আমার না বাপ চাচা জমিদারের বেটা

আমার না মা ও চাচী পাঠানের না বেটী

তাদের ঘরে লইছে লেখইয়া পণ্ডিত

তাদের ঘরে লইছে জন্ম কোরান কিতাবখানি।

জষ্টি না আষাঢ় মাসে গাঙ্গে ঢালা পানি

ভাসাইয়া না দিবাম সাধু জায়নামাজের পাটি

ভাসাইয়া না দিবাম সাধু কোরান কিতাবখানি।

কাতি না অগ্রান মাসে গাঙ্গে ভাটি পানি

টুকাইয়া না লইবাম সাধু জায়নামাজের পাটি

টুকাইয়া না লইবাম সাধু কোরান কিতাবখানি।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গ্রামের বিয়ের গীত বিয়ের গীত মুসলিম বিয়ের গীত সিলেটি বিয়ের গীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *