কেড়ে লহ নয়নের আলো

রজনীকান্ত সেন

1 min read September 17, 2026

কেড়ে লহ নয়নের আলো, পাপ নয়ন কর অন্ধ;

চির যবনিকা পড়ে থাক নে, নিবে যাক্ রবি তারা চন্দ্র!

হরে লহ শ্রবণের শক্তি, থেকে যাক্ জলদের মন্দ্র;

সৌরভ চাহিনা, বিধাতা রুদ্ধ কর হে নাসা রন্ধ্র।

স্বাদ হর হে, কৃপাসিন্ধু, চাহিনা ধরার মকরন্ধ;

স্পর্শ কর, হে হরি, লপ্ত করে দাও অসাড় নিস্পন্দ।

তুমি মূর্তিমান হয়ে এস প্রাণে, শব্দ স্পর্শ রূপ রস-গন্ধ;

এনে দাও অভিনব চিত্ত ভুঞ্জিতে সে মিলনানন্দ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রজনীকান্ত সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *