কেন বঞ্চিত হব চরণে

রজনীকান্ত সেন

1 min read September 17, 2026

কেন বঞ্চিত হব চরণে?

আমি কত আশা ক’রে ব’সে আছি,

পাব জীবনে, না হয় মরণে।

আহা তাই যদি নাহি হবে গো, –

পাতকি তারণ-তরীতে তাপিত-

আতুরে তুলে না লবে গো!

হ’য়ে পথের ধুলায় অন্ধ,

এসে দেখিব কি খেয়া বন্ধ?

তবে পারে ব’সে ‘পার কর’ব’লে পাপী

কেন ডাকে দীন শরণে।

আমি শুনেছি হে তুষা হারী!

তুমি এনে দাও তারে প্রেম অমৃত,

তৃষিত যে চাহে বারি;

তুমি আপনা হইতে হও আপনার,

যার কেহ নাই তুমি আছ তার

একি সব মিছে কথা ভাবিতে সে-ব্যথা

বড় বাজে প্রভু মরমে ।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রজনীকান্ত সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *