চিনি খাওয়া রাক্ষসীরে মারো

রশিদ উদ্দিন

1 min read September 17, 2026

চিনি খাওয়া রাক্ষসীরে মারো
যদি পারো ।
খাইল কত সাদা চিনি
ধনী-মানি করতাছে লুজার ॥
চেয়ে দেখ ঘরে ঘরে
সেই রাক্ষসী বিরাজ করে ।
মারলে তারে বন্দুক যোগাড় কর ॥
কী বলিব রাক্ষসীর কথা
মুখ আছে তার নাইরে মাথা
শুনে কাঁপিল ভয়ে অন্তর ॥
সেই রাক্ষসী কোমর উচা
তারে কেউ দিওনা খুঁচা
রাকলা পেঁচা
কইলাম ঠারেঠুরে ॥
বাউলকবি রশিদ কয়
জানবে যদি সেই পরিচয় ॥
আগে দিয়া মুর্শিদ ভজন কর ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রশিদ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *