তোমারি মহিমা বুঝিতে এ সংসারেতে কে আছে এমনি

রশিদ উদ্দিন

1 min read September 17, 2026

তোমারি মহিমা বুঝিতে এ সংসারেতে কে আছে এমনি
তোমারি নামে, তোমারি কামে, এসেছি যে সংসার ত্যাগিনী ॥
তোমারি নামে জগৎ বাঁধা, তোমারি নামে শেরে খোদা,
তোমারি লহরে মুক্তা বা জহুরা শুদ্ধা চারি ধনী।
তোমারি দুলাল হাসান হোসেন দিয়াছ কোরবানী
বিনিময়ে তার করিবে উদ্ধার যত পাপী-তাপিনী,
নারীকুলে ফতিমা, সেরা সেরা গুলে গুলে সাহারা
তার প্রেমে হইয়া মাতুয়ারা ভোমরা বেড়ায় গুণগুনি
মেরি কুলে জগৎ জলে, তাতে মোরা রইয়াছি ভুলে,
রশিদ উদ্দিনের সংকটকালে কোলে তুলে নিবেনি ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রশিদ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *