নিষ্কলঙ্ক নিষ্কলঙ্ক রূপে তোমায় দিল পাঠাইয়া

রশিদ উদ্দিন

1 min read September 17, 2026

নিষ্কলঙ্ক নিষ্কলঙ্ক রূপে তোমায় দিল পাঠাইয়া
নিষ্কলঙ্ক নিধি বাড়াইতে পরিধি শক্তিময় বিশ্ব সৃজন করিয়া
শক্তি কেন্দ্রপূর্ণ সৃষ্টি করিয়া হইল তুষ্টি, মিলাইয়া দেখ কুষ্টি দিব্যজ্ঞান লইয়া
আশরাফুল মাখলুক রূপে মানুষকে সৃষ্টিয়া
নিজে শক্তি করে মুক্তি গেছে, শক্তি বিলীন হইয়া ॥
শক্তির যা শক্তি ছিল, মানুষকে সঁপিয়া দিল ধরাধামে পাঠাইয়া ॥
ইচ্ছা জ্ঞান দুইটি শক্তি আগে পাছে দিয়া
মহাযুদ্ধে পাঠাইল বিধির কি বিচিত্র ক্রিয়া ॥
এ বিশ্বের যে মহান স্রষ্টা সকল সময় সময় থাকে নিষ্ঠা
সৃষ্টিতত্ত্বের পরাকাষ্ঠা দিয়াছে দেখাইয়া ॥
ইচ্ছাজ্ঞান তোমাকে দিয়া, গেছে তুমি অচল হইয়া
যা করার তো কর তুমি তামাসা দেখছ বইয়া ॥
বাউলকবি রশিদ বলে, যে হইয়াছে সৃষ্টিমূলে
যাহারে যে স্রষ্টা বলে দুরন্ত পাপিয়া ॥
রাজকীয় কর্মচারী তোর ভিতরে দিয়া
আমলা-কামলায় মামলা চালায় কর্তা আছে নীরব হইয়া ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রশিদ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *