
চেয়ে থাকি, চেয়ে থাকি, চেয়ে চেয়ে থাকি,
শ্যাম তোর তরে তমাল-তলায় চেয়ে থাকি—-
. চেয়ে চেয়ে মোর রাঙা হল কেন
. কাজল টানা কালো আঁখি
শ্যাম তোর তরে তমাল-তলায় চেয়ে থাকি |
. কভু চেয়ে থাকি যমুনার জলে
. কভু চেয়ে থাকি কদমের তলে
. চেয়ে থাকা বুঝি সার হল মোর
. তবু চেয়ে চেয়ে থাকি |
চেয়ে চেয়ে মোর রাঙা হল কেন
. আবার কাজল টানা কালো আঁখি
শ্যাম তোর তরে তমাল-তলায় চেয়ে থাকি |
——————
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
