
শুক বলে ওঠ শারি ঘুমায়োনা আর,
এ জীবন গেলে ফিরে আসে না আবার |
মনে রেখো এ সংসারে যারা কর বাস,
সং ছাড়ি সারটিতে রাখ অভিলাষ |
আসে যায় সুখ-দুখ আলোক আঁধার —
এ জীবন গেলে ফিরে আসে না আবার
শয়নে বসিয়া কেন এখনও এমন
কী যে পেলে কী হারালে মিছে ভাব মন |
তোমারে ডাকিয়া বলে জীবন তোমার—
এ জীবন গেলে ফিরে আসে না আবার |
—————-
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
