
জল বলে, চল মোর সাথে চল,
কখনো তোর আঁখিজল হবে না বিফল।
চেয়ে দেখ মোর নীল জলে, শত চাঁদ করে টলমল।
বধুরে আন ত্বরা করি,
কূলে এসে মধু হেসে ভরবে গাগরি;
ভরবে প্রেমে হৃদকলসী, করবে ছলছল।
মোরা বাহিরে চঞ্চল, মোরা অন্তরে অতল,
সে অতলে সদা জ্বলে রতন উজল।
এই বুকে ফোটে সুখে হাসিমুখে শতদল;
নহে তীরে, ওই নীরে হ’রি রে শীতল।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
