
জাগো বসন্ত, জাগো এবে
মোদের প্রমোদ কাননে।
তুমি জাগিলে জাগিবে ফুল,
বহিবে মলয় মৃদু মৃদুল;
গাহিবে বিপিনে বিহগকুল
মোহন মধুর ভাষণে।।
পরাও সবারে মোহন বাস,
জাগাও হৃদয়ে নবীন আশ;
হাসুক ধরনী মধুর হাস
তব শুভ আগমনে।।
***
**গানটির শুদ্ধপাঠ (বানান ও যতিচিহ্ন অপরিবর্তিত) [সংশোধিত ]**
জাগো বসন্ত, জাগো এবে
মোদের প্রমোদকাননে।
তুমি জাগিলে জাগিবে ফুল,
বহিবে মলয় মৃদু-মৃদুল,
গাহিবে বিপিনে বিহগকুল
মোহনমধুর ভাষণে।
পরাও সবারে মোহন বাস,
জাগাও হৃদয়ে নবীন আশ,
হাসুক ধরণী মধুর হাস
তব শুভ আগমনে।
(মিশ্র খাম্বাজ)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
