ঝোঁক বুঝিয়া ছাড় নৌকা বেলা বয়ে যায়

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

ঝোঁক বুঝিয়া ছাড় নৌকা বেলা বয়ে যায়
কৃষক মজুর জেলে তাঁতি আয় রে সবাই আয় ॥

নব রঙের পাইক সাজে জনগণের নায়
নব রঙে বাজনা বাজে সারি গান গায় ॥

কেউ নায়ে জল সিচে কেউ বৈঠা বায়
কেউ যায় প্রাণপণে, কেউ তামশা চায় ॥

ঝড় তুফানে ভয় করি না পাইকে যদি বায়
বাউল আবদুল করিম বলে যাব সোনারগায় ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *