নবি এসে ঘুচালেন আঁধার

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

নবি এসে ঘুচালেন আঁধার
নুরের আলো যার
লা ইলাহা ইল্লাল্লা জানো
আল্লাহকে মনিব মানো
মুক্তির বাণী করিলেন প্রচার ॥

নুরে নুরনবি পয়দা
এই নুরে জগৎ বাঁধা
নহে জুদা সবই একাকার
শতবর্ণের গাভী হলে
একই বর্ণের দুগ্ধ মিলে
সাম্যের বাণী নবি মোস্তফার ॥

পাপীতাপীর ভাগ্যাকাশে
আবদুল্লার ঔরসে
গর্ভাবাসে বিবি আমেনার
উদিত ইসলাম রবি
ধরিয়া মানছবি
দয়াল নবি পাপীর কর্ণধার ॥

তৌহিদের বাণী মুখে
আসিলেন সাহারা বুকে
সেই আলোকে নাশিল আধার
আবদুল করিম দীনহীন
ভাবে বসে নিশিদিন
দুঃখের জামিন হবেন প্রেমাধার ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *