ঢাকা থেকে আসল দামান লাল ঘোড়া দৌড়াইয়া

বাংলা গান

1 min read September 17, 2026

ঢাকা থেকে আসল দামান লাল ঘোড়া দৌড়াইয়া

ও দামান পন্থে বইয়া খাও পান চিবাইয়া।

মায়ের লাগি আইনোরে দামান আগলি পাটের শাড়ি

ভইনের লাগি আইনোরে দামান মুতিচুল বাংড়ি

বিবির লাগি আইনোরে দামান হার মতি চুড়ি।

মায়ের শাড়িখানি ইন্দুরে টুর করলরে

ও দামান ভইনের বাংড়ি ভাইঙ্গা চুন চান হইলরে

আপন বিবির মুতিখানি বাওরা ভইরা রাইখোরে

ও দামান যারে লইয়া করতায় গৃহে বাস রে।

মায়ের নৌকাখানিরে পবনে উরাইলরে

ভইনের নৌকা সায়রে ডুবিলরে

বৌয়ের নৌকাখানিরে কলে কলে বাইওরে

ও দামান যারে লইয়া করতায় গৃহে বাস রে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গ্রামের বিয়ের গীত বিয়ের গীত মুসলিম বিয়ের গীত সিলেটি বিয়ের গীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *