
দামান্দের হাতে দাল-তলোয়ার
বৈরাতির সাথে সুয়ারী গো
যাইতা দামান বেলোয়ার বাড়ি।
দামান্দে যে লুটিয়া আনতা বড় ঘরের সুন্দরী গো
যাইতা দামান বেলোয়ার বাড়ি।
দামান্দে যে লুটিয়া আনতা মাই-চাচীর সুন্দরী গো
যাইতা দামান বেলোয়ার বাড়ি।
দামান্দে যে লুটিয়া আনতা বাপ-চাচার সুন্দরী গো
যাইতা দামান বেলোয়ার বাড়ি।
দামান্দে যে লুটিয়া আনতা মা-ভইনের সুন্দরী গো
যাইতা দামান বেলোয়ার বাড়ি।
দামান্দে যে লুটিয়া আনতা আকাশের পরী গো
যাইতা দামান বেলোয়ার বাড়ি।
দামান্দে যে লুটিয়া আনতা ভাই-ভইনের জোড়া গো
যাইতা দামান বেলোয়ার বাড়ি।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
