তব শান্তি-অরুণ শান্ত-করুণ

রজনীকান্ত সেন

1 min read September 17, 2026

তব, শান্তি-অরুণ- শান্ত-করুণ

কণক কিরণ পরশে,

জাগে প্রভাত হৃদি-মন্দিরে,

চরণে নমিয়া হরষে!

আরতি উঠে বাজিয়া ধীরে,

সৌরভ ছুটে মৃদু-সমীরে,

প্রেম-কমল হাসে,

ভাসে শান্ত মরম সরসে।

সংশয়, দ্বিধা, তর্ক দ্বন্দ্ব,

দূরে যায়, বিমলানন্দ,

পানে জ্ঞান নয়ন সফল,

প্রীতি-অশ্রু বরষে!

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রজনীকান্ত সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *