তারে দেখবি যদি নয়ন ভ’রে

রজনীকান্ত সেন

1 min read September 17, 2026

তারে দেখবি যদি নয়ন ভ’রে এ দুটো চোখ কররে কানা ;

শুনবি রে (যদি) তার মধুর বুলি, বাইরের কানে আঙুল দে না।

কিসের মধু চিনি? সে যে গাঢ় প্রেমের মিশ্রি-পানা ;

তুই খাবি যদি, ক’সে এঁটে.বেঁধে রাখ তোর কু-রসনা।

পরশমণি পরশ ক’রে হতে যদি চাসরে সোনা ;

তবে বিরাগ পক্ষাঘাতে অসাড় ক’রে নে তোর চামড়াখানা।

সে যে রাজার রাজা, তার হুজুরে যাবি যদি নাইরে মানা,

তবে অচল হয়ে শান- মনে, সার কর আঁধার ঘরের কোণা।

কান- বলে সকল কথাই আছে আমার প্রাণে জানা ;

আমি জেনে শুনে, ভেবে শুণে ভুলে আছি কি কারখানা।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রজনীকান্ত সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *