তাই বলি মন জেগে থাক, পাছে আছে রে কাল-চোর

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

বিভাষ – ঝাঁপ।

তাই বলি মন জেগে থাক, পাছে আছে রে কাল-চোর।
কালী নামের অসি ধর, তারা নামের ঢাল,
ওরে সাধ্য কি শমনে তোরে কর্তে পারে জোর॥
কালী নামে নহবৎ বাজে করি মহা সোর।
ওরে, শ্রীদুর্গা বলিয়া রে রজনী কর ভোর॥
কালী যদি না তরাবে কলি মহাঘোর।
কত মহাপাপী তরে গেল
রামপ্রসাদ কি চোর॥

তাই বলি মন জেগে থাক, পাছে আছে রে কাল-চোর।
কালী-নামের অসি ধর, তারা-নামের ঢাল,
ওরে, সাধ্য কি শমনে তোরে করতে পারে জোর?
কালী-নামে নহবৎ বাজে করি মহা সোর।
ওরে, শ্রীদুর্গা বলিয়া রে রজনী কর ভোর॥
কালী যদি না তরাবে, কলি মহাঘোর।
কত মহাপাপী ত’রে গেল, রামপ্রসাদ কি চোর?

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *