দুঃখের কথা শুন মা তারা

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

প্রসাদী সুর – একতালা।

দুঃখের কথা শুন মা তারা।
আমার ঘর ভাল নয় পরাৎপরা॥
যাদের নিয়ে ঘর করি মা, তাদের এম্নি কাজের ধারা।
ও মা পাঁচের আছে পাঁচ বাসনা,
সুখের ভাগী কেবল তারা॥
অশীতি লক্ষ ঘরে বাস করিয়ে মানবঘরে ফেরা-ঘোরা।
এই সংসারেতে সং সাজিয়ে,
সার হলো গো দুঃখের ভরা॥
রামপ্রসাদের কথা লও মা, এ ঘরে বসতি করা।
ঘরের কর্তা যে জন, স্থির নহে মন,
ছজনেতে কল্লে সারা॥

প্রসাদী – একতালা

দুঃখের কথা শোন মা তারা।
আমার ঘর ভাল নয় পরাৎপরা॥
যাদের নিয়ে ঘর করি মা, তাদের এমনি কাজের ধারা।
ওমা পাঁচের আছে পাঁচ বাসনা, সুখের ভাগী কেবল তারা॥
অশীতি লক্ষ ঘরে বাস করিয়ে, মানব-ঘরে ফেরাঘোরা।
এই সংসারেতে সং সাজিয়ে, সার হলো গো দুঃখের ভরা॥
রামপ্রসাদের কথা লও মা, এ ঘরে বসতি করা।
ঘরের কর্তা যে জন, স্থির নহে মন, ছ’জনেতে কল্লে সারা॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *