দধি-মন্থ-ধ্বনি শুনইতে নীলমণি

ঘনরাম দাস

1 min read September 17, 2026

দধি-মন্থ-ধ্বনি শুনইতে নীলমণি

আওল সঙ্গে বলরাম।

যশোমতী হেরি মুখ পাওল মরমে সুখ

চুম্বয়ে চাঁদ-বয়ান॥

কহে শুন যাদুমণি তোরে দিব ক্ষীর-ননী

খাইয়া নাচহ মোর আগে।

নবনী-লোভিত হরি মায়ের বন্ধন হেরি

কর পাতি নবনীত মাগে॥

রাণী দিল পূরি কর খাইতে রঙ্গিমাধব

অতি শুশোভিত ভেল তায়।

খাইতে খাইতে নাচে কটিতে কিঙ্কিণী বাজে

হেরি হরষিত ভেল মায়॥

নন্দ-দুলাল নাচে ভালি।

ছাড়িল মন্থন-দণ্ড উথলিল মহানন্দ

সঘনে দেই করতালি॥

দেখ দেখে রোহিণী গদ গদ কহে রাণী

যাদুয়া নাচিছে দেখ মোর।

ঘনরাম দাসে কয় রোহিণী আনন্দময়

দুঁহু ভেল প্রেমে বিভোর॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন ঘনরাম দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *