বন্দো প্রভু নিত্যানন্দ কেবল আনন্দকন্দ

বৃন্দাবন দাস

1 min read September 17, 2026

বন্দো প্রভু নিত্যানন্দ কেবল আনন্দকন্দ

ঝলমল আভরণ সাজে |

দুই দিগে শ্রুতিমূলে মকরকুণ্ডল দোলে

গলে এক কৌস্তুভ বিরাজে ||

সুবলিত ভুজদণ্ড জিনি কবিবর-শুণ্ড

তাহাতে শোভয়ে হেমদণ্ড |

অরুণ অম্বর গায় সিংহের গমনে ধায়

দেখি কাঁপে অসুর পাষণ্ড ||

অঙ্গ দেখি শুদ্ধ স্বর্ণ দুটি আঁখি রক্তবর্ণ

তাহাতে ঝরায়ে মকরন্দ |

সুমেরু বাহিয়া যেন গঙ্গাধারা বহে হেন

দেখি সুরলোকের আনন্দ ||

সর্বাঙ্গে পুলক ছটা যেন কদম্বের ঘটা

লম্ফে কম্প হয় বসুমতী |

বীরদাপ মালশাটে শবদে ব্রহ্মাণ্ড ফাটে

দেখি ব্রহ্মলোক করে স্তুতি ||

চৈতন্যের প্রেমরত্ন জীবেরে করিয়া যত্ন

দিল পহু পরম আনন্দে |

কহে বৃন্দাবন দাসে আপনার কর্মদোষে

না ভজিলুঁ নিতাই পদদ্বন্দ্বে ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন বৃন্দাবন দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *