দয়াল নাম শুনিয়া আশায় আছি চাইয়া

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

দয়াল নাম শুনিয়া
আশায় আছি চাইয়া
দয়ার বলে নেও না কোলে
কাঙাল জানিয়া ॥

জমি বাড়ি টাকা কড়ি
এই সমস্ত লইয়া
কামিনী-কাঞ্চনের নেশায়
আছি বন্দি হইয়া ॥

জালে বন্দি মীন বাঁচবে কয়দিন
জল গেলে শুকাইয়া
বেলা গেলে সন্ধ্যা হলে
আঁধার যাবে হইয়া ॥

ভাই-বন্ধুগণ কেউ নয় আপন
দেখি যে ভাবিয়া
সবাই একদিন যাইতে হবে
এই সমস্ত থইয়া ॥

আমি-বা কার কেবা আমার
পাই না যে খুঁজিয়া
করিম কাঁদে ঠেকছি ফাঁদে
আগে না বুঝিয়া ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *