
মন মুসল্লি ভাই
শরিয়তে আছ তুমি
তরিকতে নাই
তরিকতে নাই
তুমি হকিকতে নাই ॥
হকিকতের হক বিচারে
মন পবিত্র হলে পরে
দেখতে পাবে আপন ঘরে
আল্লা আলেক সাই ॥
হও যদি খাঁটি মুসলমান
বাহির-ভিতর করো সমান
যে হবে মুনাফিক নাদান
নরকে তার হবে ঠাঁই ॥
আসা-যাওয়া করে দমে
দিনে দিনে আয় কমে
কয় বাউল আবদুল করিমে
মরণকালে চরণ চাই ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
