দাঁড়াও কোথা চলো (শ্যামা – গীতবিতান)

রবীন্দ্রনাথ ঠাকুর

Lyricist: রবীন্দ্রনাথ ঠাকুর 1 min read September 17, 2026

দাঁড়াও, কোথা চলো, তোমরা কে বলো বলো।
আমরা আহিরিনী, সারা হল বিকিকিনি–
দূর গাঁয়ে চলি ধেয়ে আমরা বিদেশী মেয়ে।
ঘাটে বসে হোথা ও কে।
সাথী মোদের ও যে নেয়ে–
যেতে হবে দূর পারে,
এনেছি তাই ডেকে তারে।
নিয়ে যাবে তরী বেয়ে
সাথী মোদের ও যে নেয়ে–
ওগো প্রহরী,বাধা দিয়ো না, বাধা দিয়ো না,
মিনতি করি,
ওগো প্রহরী।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *