
দেশে দেশে ভ্রমি তব দুখ গান গাহিয়ে
নগরে প্রান্তরে বনে বনে । অশ্রু ঝরে দু নয়নে,
পাষাণ হৃদয় কাঁদে সে কাহিনী শুনিয়ে ।
জ্বলিয়া উঠে অযুত প্রাণ, এক সাথে মিলি এক গান গায়—
নয়নে অনল ভায়— শূন্য কাঁপে অভ্রভেদী বজ্রনির্ঘোষে !
ভয়ে সবে নীরবে চাহিয়ে ।।
ভাই বন্ধু তোমা বিনা আর মোর কেহ নাই ।
তুমি পিতা, তুমি মাতা, তুমি মোর সকলই ।
তোমারি দুঃখে কাঁদিব মাতা, তোমারি দুঃখে কাঁদাব ।
তোমারি তরে রেখেছি প্রাণ, তোমারি তরে ত্যজিব ।
সকল দুঃখ সহিব সুখে
তোমারি মুখ চাহিয়ে ।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
