নবদ্বীপের মাঝে গো সুনার একজন মানুষ আসিয়াছে

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

নবদ্বীপের মাঝে গো সুনার একজন মানুষ আসিয়াছে।।ধু।।
এগো হরিবল হরিবল বইলে গৌরচান্দ আনন্দে ভাসিয়াছে।।চি।।
কেউ বলে যশোদার পুত্ৰ বুঝি নীলমণি
কেউ বলে শচীর দুলাল গউরচান গুণমণি।
নয়নেরি দুটি চন্দ্ৰ বিলমিল বিলমিল করে।
কুটি চন্দ্র বিরাজিত গউরার উজ্জ্বল কমলে।
ভাইবে রাধারমণ বলে শুন শচীরানী গো
জীব নিস্তারিতে গউরচান হইয়াছে সন্ন্যাসী গো।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *