
শ্ৰী গুরু গৌরাঙ্গ ব্ৰজেন্দ্ৰ নন্দন
পাপী তাপী নিস্তারিতে অবনীতে নৈদে আগমন।
নিজ পুরাণের মর্ম কলি যুগ ধর্ম হরিনাম সংকীর্তন
আচরিয়া ভাবে বিলাইতে জীবে অনর্পিত প্ৰেমধন।
অবতীর্ণ শ্ৰীচৈতন্য জীবের ভাগ্যে শ্ৰীশচীনন্দন
গৌরা প্ৰেমধনী দাতা শিরোমণি প্ৰেমরস নিগমন
ভক্তি জ্যোৎ মা বেশে পাপ তমঃ নাশে পতিতপাষণ্ডীমোচন
ধন্য কলিযুগ ধন্য যার উদয় গুরু পতিতপাবন
হইয়ে সদয় দেও পদাশ্ৰয় না জানি সাধন ভজন
তুমি দয়াময় আমি দুরাশয় করা কৃপা বিতরণ
শ্ৰীরাধারমণে কাঙ্গাল জানিয়ে দেহ শ্ৰীচরণ।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
