
প্রসাদী সুর – একতালা।
ভাব কি? ভেবে পরাণ গেল।
যার নামে হরে কাল, পদে মহাকাল,
তার কেন কালরূপ হ’ল।
কাল বড় অনেক আছে এ বড় আশ্চর্য কালো।
যাকে হৃদয়মাঝে রাখিলে পেয়ে হৃদয়পদ্ম করে আলো॥
রূপে কালী নামে কালী কাল হইতে অধিক কালো।
ও রূপ যে দেখেছে সেই মজেছে
অন্যরূপ লাগে না ভালো॥
প্রসাদ বলে কুতূহলে, এমন মেয়ে কোথায় ছিল।
না দেখে নাম শুনে কাণে মন
গিয়া তায় লিপ্ত হলো॥
প্রসাদী – একতালা
ভাব কি ভেবে পরাণ গেল।
যার নামে হরে কাল, পদে মহাকাল,
তার কেন কাল রূপ হ’ল।
কাল বরণ অনেক আছে, এ বড় আশ্চর্য কালো।
যাকে হৃদয়মাঝে রাখলে পরে হৃদয়পদ্ম করে আলো॥
রূপে কালী নামে কালী কাল হ’তে অধিক কালো।
ওরূপ যে দেখেছে সেই মজেছে অন্যরূপ লাগে না ভালো॥
প্রসাদ বলে কুতূহলে, এমন মেয়ে কোথায় ছিল।
না দেখে নাম শুনে কাণে মন গিয়ে তায় লিপ্ত হলো॥
রাগিণী জঙলা। তাল একতালা।
ভাব কি ভেবে পরাণ গেল।
যার নামে হরে কাল, পদে মহাকাল,
তার কালোরূপ কেনে হলো॥
কাল বড় অনেক আছে, এ বড় আশ্চর্য কালো।
যাকে হৃদয়মাঝে রাখিলে পরে হৃদয়-পদ্ম করে
আলো।
রূপে কালী নামে কালী কালো হইতে অধিক
কালো,
ওরূপ যে দেখেছে সেই মজেছে,
অন্য রূপ লাগেনা ভালো॥
রামপ্রসাদ বলে ওরে এমন মেয়ে কোথায় ছিল,
না দেখে নাম শুনে কাণে,
মন গিয়া তায় লিপ্ত হলো॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
