মরি ও রমণী কি রণ করে

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

বিভাস – ঢিমা-তেতালা।

মরি! ও রমণী কি রণ করে,
রমণী সমর করে, ধরা কাঁপে পদভরে,
রথ রথী সারথি তুরঙ্গ গরাসে।
কলেবর মহাকাল, মহাকালে শোভে ভাল,
দিনকর কর ঢাকে চিকুরপাশে॥
আতঙ্কে মাতঙ্গ ধায়, পতঙ্গে পতঙ্গ প্রায়,
মনে বাসি শশী খসি পড়ে তরাসে।
নিরুপমা রূপছটা, ভেদ করে ব্রহ্ম-কটা,
প্রবল দনুজ-ঘটা গেলে গরাসে॥
ভৈরবী বাজায় গাল, যোগিনী ধরিছে তাল,
মরি কিবা সুরসাল, গান বিভাসে।
নিকটে বিবুধ-বধূ, যতনে যোগায় মধু,
দোলায়ে বদন-বিধু মৃদু মৃদু হাসে॥
সবার আসার আশা, ঘুচায়েছে আশা-বাসা,
জীবনে নিরাশা, ফিরে না যায় বাসে।
ভণে রামপ্রসাদ সার, নাম লয়ে শ্যামা মার,
আনন্দে বাজায়ে দামা চল কৈলাসে॥

বিভাস – ঢিমে-তেতালা

মরি ও রমণী কি রণ করে।
রমণী সমর করে, ধরা কাঁপে পদভরে,
রথ রথী সারথি তুরঙ্গ গরাসে।
কলেবর মহাকাল, মহাকালে শোভে ভাল,
দিনকর কর ঢাকে চিকুর পাশে॥
আতঙ্কে মাতঙ্গ ধায়, পতঙ্গে পতঙ্গ-প্রায়
মনে বাসি শশী খসি, পড়ে তরাসে।
নিরুপমা রূপছটা, ভেদ করে ব্রহ্মকটা,
প্রবল দনুজঘটা, গেলে গরাসে॥
ভৈরবী বাজায় গাল, যোগিনী ধরিছে তাল,
মরি কিবা সুরসাল, গান বিভাসে।
নিকটে বিবুধ-বধূ, যতনে যোগায় মধু,
দোলায়ে বদন-বিধু, মৃদু মৃদু হাসে॥
সবার আসার আশা, ঘুচায়েছে আশাবাসা,
জীবনে নিরাশা, ফিরে না যায় বাসে।
ভণে রামপ্রসাদ সার, নাম লয়ে শ্যামা মা’র,
আনন্দে বাজায়ে দামা চল কৈলাসে॥

রাগিণী বিভাষ। তাল ঢিমে তেতালা।

মরি ও রমণী কি রণ করে।
রমণী সমর করে, ধরা কাঁপে পদভরে,
রথ রথী সারথী তুরঙ্গ গরাসে।
কলেবর মহাকাল, মহাকাল সভা ভাল,
দিনকর কর ঢাকে চিকুর পাশে॥
আতঙ্কে মাতঙ্গ ধায়, পতঙ্গ পতঙ্গ প্রায়,
মনে বাসি শশী খসি পড়ে তরাসে।
নিরুপমা রূপছটা, ভেদ করে ব্রহ্ম কটা,
প্রবল দনুজঘটা গেলে গরাসে॥
ভৈরবী বাজায় গাল, যোগিনী ধরিছে তাল,
মরি কিবা সুরসাল গান বিভাষে।
নিকটে বিবুধ-বধূ, যতনে যোগায় মধু,
দুলায় বদন-বিধু মৃদু মৃদু হাসে॥
সবাকার আসা বাসা, ঘুচায়েছে আসা বাসা,
জীবনে নিরাশা ফিরে না যায় বাসে।
ভণে রামপ্রসাদ সার, নাম লয়ে শ্যামা মার,
আনন্দে বাজায়ে দামা চল কৈলাসে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *