মরুর ধূলি উঠল রেঙে রঙিন গোলাপ-রাগে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

মরুর ধূলি উঠল রেঙে রঙিন গোলাপ-রাগে।

বুলবুলিরা উঠল গেয়ে মক্কার গুলবাগে॥

খোদার প্রেমের কোন দিওয়ানা

দ্বারে দ্বারে দেয় রে হানা,

নবীন আশার আলো পেয়ে ঘুমন্ত সব জাগে॥

এ কোন তরুণ প্রেমিক এল কাবার অঙ্গনে,

সবুজ পাতার নিশান দোলায় শুকনো খেজুর বনে॥

এল নব দ্বীনের নকিব

চির-চাওয়া খোদার হবিব,

নিখিল পাপী তাপী যাঁহার পায়ের পরশ মাগে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *