মসজিদে ঐ শোন রে আজান, চল নামাজে চল

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

মসজিদে ঐ শোন্ রে আজান, চল নামাজে চল্ ।

দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল।।

ওরে চল নামাজে চল।।

ময়লা-মাটি লাগবে যা তোর দেহ-মনের মাঝে —

সাফ হবে সব, দাঁড়াবি তুই যেম্নি জায়নামাজে;

রোজগার তুই করবি যদি আখেরের ফসল।।

ওরে চল নামাজে চল।।

তুই হাজার কাজের অছিলাতে নামাজ করিস কাজা,

খাজনা তারি দিলি না, যে দ্বীন-দুনিয়ার রাজা;

তাঁরে পাঁচ বার তুই করবি মনে, তাতেও এত ছল্।।

ওরে চল নামাজে চল।।

কার তরে তুই মরিস খেটে; কে হবে তোর সাথী;

বে-নামাজীর আঁধার গোরে কে জ্বালাবে বাতি;

খোদার নামে শির লুটায়ে জীবন কর্ সফল।

ওরে চল নামাজে চল।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *