শ্যামরূপ নয়নে হেরিয়া

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

শ্যামরূপ নয়নে হেরিয়া
ও রূপে নয়ন হরে নিল গো আমার শুধু দেই থইয়া।।
কুক্ষণে জল ভরতে গো গেলাম একাকিনী হইয়া
যমুনারই স্রোত নিল গো আমার কলসী ভাসাইয়া।।
গৃহে যাইবার না লয় মনে মারি গো ঝুরিয়া।
ঘরের বাদী কালননদী গো থাকে আড়নয়নে চাইয়া
ভাবিয়া রাধারমণ বলে গো মনেতে ভাবিয়া
কুল গেল কলঙ্ক রইল জগৎ জুড়িয়া।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *