শ্যামরূপ হেরিয়া আইলাম যমুনারই জলে

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

শ্যামরূপ হেরিয়া আইলাম যমুনারই জলে
কতই রঙ্গে শ্যাম দাড়াইয়াছে খেইড় কদমতলে।
রাঙাপদে সোনার নুপুর রুনুঝানু বাজে
কর্ণের কুণ্ডল করে গো ঝলমল, বাঁশিতে রাধা বলে।।
কাঁচা পিরিত কইরো না শ্যাম কালিয়ার সনে
কলির পিরিত প্রেমের আঠা ছাড়ব না প্ৰাণ গেলে।
ভাইবে রাধারমণ বলে ভাবিও না রাই মনে
শ্যাম কলঙ্কী হইছি আমি সকলে সে জানে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *