শ্যামরূপ হেরিয়া আমার প্রাণ কান্দেগো কি হইল বলিয়া

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

শ্যামরূপ হেরিয়া আমার প্রাণ কান্দেগো কি হইল বলিয়া।।ধু।।
অয়গো গৃহে রইতে নারি ধৈর্য গো ধরিয়া।।চি।।
যখন যাই যমুনার জলে গো শ্যামরূপ হেরিবার ছলে
ও কাল ননদিনী গো থাকে গো ছাপাইয়া।।১।।
আমরা তো অবলা নারী আমরা কান্দিয়া পোষাই রাজনী
ও প্ৰাণ চমকিয়া ওঠে গো প্ৰাণবন্ধের লাগিয়া।।২।।
ভাইবে রাধারমণ গো বলে আমার প্ৰেমানলে অঙ্গ জ্বলে
আমার জনম গেল গো কান্দিয়া কান্দিয়া।।৩।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *