1 min read April 19, 2019
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু
শিল্পীঃ তাজুল ইমাম
সুরকারঃ জসীম উদ্দীন
গীতিকারঃ জসীম উদ্দীন

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুণগান।।
তুমি কাদেরও গফফার
তুমি জ্বলিলও জব্বার
অনন্ত অসীম তুমি রহিম রহমান।
আল্লাহু আল্লাহু……গুণগান।
আল্লাহু আল্লাহু……।

তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া
ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া।।
তাই নূরের ফেরেশতা
করে আদমকে সেজদা।।
তুমি সবার চেয়ে দিলে
মাটির মানুষকে সম্মান।

শিশু মূসা নবীরে যখন দুশমনেরই ডরে
সিন্দুকে ভরিয়া দিল ভাসায়ে সাগরে।।
প্রাণে ছিল যাহার ভয়
সেথায় পেল সে আশ্রয়।।
সেই দুশমনেরই হাতে
তাহার বাঁচাইলে প্রাণ।

যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া
ফেরেশতা পাঠাইলে তখন এছমে আদম দিয়া।।
দমে দমেতে হরদম
পড়ে সে এছমে আদম।।
সেই মাছের উদর হতে
সে যে পেল পরিত্রাণ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পল্লীগীতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *